যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

জরুরি পাইপলাইন মেরামতের জন্য শ্যামপুর শিল্প এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় আজ সোমবার (৫ অক্টোবর) ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া মেরামতকাজ চলাকালে শ্যামপুর শিল্প এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

নির্ধারিত সময়ের মধ্যে পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার কথা রয়েছে। সাময়িক এই গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page