আত্রাইয়ে প্রয়াত বিএনপি নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
আত্রাইয়ে প্রয়াত বিএনপি নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

আত্রাইয়ে দেওয়ান বেশারতুল্যার স্মরণে শোকসভা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির উপদেষ্টা, ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিংসাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রয়াত দেওয়ান বেশারতুল্যার স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ চত্বরে সিংসাড়া বাজার বণিক সমিতির উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম।শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সহসাধারণ সম্পাদক মো. শাহিন আকতার হামিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনোয়ার হোসেন লোটাস, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. খয়রব আলী এবং কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেটসহ সিংসাড়া বাজার বণিক সমিতির সদস্য, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শোকসভায় বক্তারা প্রয়াত দেওয়ান বেশারতুল্যার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে প্রয়াত দেওয়ান বেশারতুল্যার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page