বিসিআইসির নতুন চেয়ারম্যান হিসেবে মো. বাবুল মিঞার যোগদান

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
বিসিআইসির নতুন চেয়ারম্যান হিসেবে মো. বাবুল মিঞার যোগদান

বিসিআইসির নতুন চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে মো. বাবুল মিঞা দায়িত্ব গ্রহণ করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে যোগ দেন।

১ অক্টোবর ২০২৬ তারিখ অপরাহ্ণে তিনি বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। একই দিন তাঁর আনুষ্ঠানিক যোগদানপত্র শিল্প মন্ত্রণালয়ের সচিবের কাছে পেশ করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া যোগদানপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর ০৫.০০.০০০.১৫২.১৯.০০৩.২৬.১১৮৪-এর নির্দেশনার ভিত্তিতে পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

যোগদানকারী কর্মকর্তা মো. বাবুল মিঞার পরিচিতি নম্বর ৬২৪৮। দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়।

এদিকে, বিসিআইসির নতুন চেয়ারম্যানের যোগদানের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বিসিক, বিএসআইসি, বিএসএফআইসি, বিআইএম, বিটাক, এনপিও, ডিপিডিটি, বিএসআরআই ও এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট দপ্তর রয়েছে।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ও কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও GEMS সিস্টেমে তথ্য হালনাগাদ ও প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সংশ্লিষ্ট নথিতে স্মারক নম্বর ০৬.০০.০০০০.০০০.০৪৬.১১.০০০৭.১৯.১৩৬৩/১(১৭) এবং জারির তারিখ ১ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page