আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রংপুরের নির্ধারিত এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২ অক্টোবর) রংপুরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেসকোর আওতাধীন নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈদ্যুতিক লাইনঘেঁষা গাছের শাখা-প্রশাখা কাটার পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে আরও বলা হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাভুক্ত এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page