আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের কয়েকটি এলাকায় আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের বেশিরভাগ সময় দেশের আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করতে পারে। তবে বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
