খোকসায় ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল করিমন চালকের

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
খোকসায় ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল করিমন চালকের

খোকসার বিলজানি বাজার এলাকায় ড্রাম ট্রাকের চাপায় করিমন চালক নিহত

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় ড্রাম ট্রাক চাপায় মুন্না (১৯) নামের শ্যালো ইঞ্জিনচালিত এক করিমন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন মুন্না। পথিমধ্যে খোকসার বিলজানি বাজার এলাকায় এলে করিমনটিকে চাপা দেয় কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন মুন্না।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page