ডেঙ্গু প্রতিরোধে নতুন উদ্যোগ, শনিবার থেকে সারাদেশে বিশেষ অভিযান

প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে নতুন উদ্যোগ, শনিবার থেকে সারাদেশে বিশেষ অভিযান

আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী এই বিশেষ পরিচ্ছন্নতা ও প্রতিরোধ কর্মসূচি তিন মাস ধরে চলবে। এর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী এই অভিযান শুরু হতে যাচ্ছে এমন সময়ে, যখন রাজধানীসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিন মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page