নতুন পাওয়ারব্যাংক, হেডফোন ও সাউন্ডবার আনল শাওমি

reporter
বাণিজ্য প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ
নতুন পাওয়ারব্যাংক, হেডফোন ও সাউন্ডবার আনল শাওমি

নতুন পাওয়ারব্যাংক, হেডফোন ও সাউন্ডবার আনল শাওমি

বাংলাদেশের বাজারে নতুন পাঁচটি প্রযুক্তিপণ্য উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যের তালিকায় রয়েছে তিনটি উচ্চক্ষমতার পাওয়ারব্যাংক, একটি ওয়্যারলেস হেডফোন এবং একটি সাউন্ডবার। হাই-স্পিড চার্জিং ও উন্নত অডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে এসব পণ্য বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাওমি বাংলাদেশ জানায়, নতুন পাওয়ারব্যাংকগুলোর মধ্যে রয়েছে Xiaomi 67W Power Bank 20000, Xiaomi 67W Power Bank 10000 এবং Xiaomi 33W Power Bank 20000mAh। এসব পাওয়ারব্যাংকের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাডস এমনকি ল্যাপটপও দ্রুত চার্জ করা যাবে।

নতুন তিনটি পাওয়ারব্যাংকের দাম যথাক্রমে ৪,৯৯৯ টাকা, ৪,২৯৯ টাকা এবং ২,৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, Redmi Headphones Neo মডেলের নতুন ওয়্যারলেস হেডফোনে রয়েছে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন এবং ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডাইনামিক ড্রাইভার। একবার পূর্ণ চার্জে এটি টানা ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া দ্রুত চার্জিং সুবিধা ও ডুয়েল ডিভাইস স্মার্ট কানেক্টিভিটিও রয়েছে। হেডফোনটির মূল্য রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা।

টেলিভিশনের ব্যবহারকারীদের জন্য শাওমি এনেছে Xiaomi Soundbar 2.0 Channel। এতে রয়েছে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি, যা সিনেমা দেখা, গেম খেলা কিংবা গান শোনার সময় উন্নত মানের শব্দ নিশ্চিত করবে। সাউন্ডবারটিতে ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি অপটিক্যাল এবং AUX ইনপুটও রয়েছে। এর দাম ৮,৯৯৯ টাকা।

নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশের গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তির পণ্য সহজলভ্য করতেই এসব নতুন ডিভাইস বাজারে আনা হয়েছে। দ্রুত চার্জিং প্রযুক্তি ও প্রিমিয়াম অডিও অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারকারীদের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শাওমির এই নতুন পণ্যগুলো এখন দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন