ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১১ থেকে ১৬তম গ্রেডের ১০টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৭৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত।
চাকরির বিবরণ
১. পদের নাম: স্বাস্থ্য পরিদর্শক
পদসংখ্যা: ৮
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
২. পদের নাম: রেভিনিউ সুপারভাইজার
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৩. পদের নাম: ওয়ার্ড সচিব
পদসংখ্যা: ১৬
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৪. পদের নাম: মশক নিয়ন্ত্রণ পরিদর্শক
পদসংখ্যা: ৭
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৫. পদের নাম: ভেটেরিনারি পরিদর্শক/জবাইখানা পরিদর্শক
পদসংখ্যা: ১৮
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৬. পদের নাম: পরিচ্ছন্ন পরিদর্শক
পদসংখ্যা: ২৬
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৭. পদের নাম: ইপিআই সুপারভাইজার
পদসংখ্যা: ১০
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৮. পদের নাম: স্প্রেম্যান সুপারভাইজার
পদসংখ্যা: ৩৪
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৯. পদের নাম: বাতি পরিদর্শক
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
১০. পদের নাম: লেজার কিপার
পদসংখ্যা: ২৯
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়সসীমা
১৭ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
- স্বাস্থ্য পরিদর্শক পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
- ২ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১৮ জুন ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬, বিকেল ৪টা
বিস্তারিত দেখুন ঠিকানায়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array