দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি, গবেষণায় পেল নতুন স্বীকৃতি

আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন সূচক নেচার ইনডেক্সের সর্বশেষ র‌্যাংকিংয়ে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান অর্জন করেছে Independent University Bangladesh (আইইউবি)। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নয়, দেশের সব ধরনের গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও বিশ্ববিদ্যালয়টির অবস্থান উঠে এসেছে শীর্ষ পাঁচে।

নেচার ইনডেক্সের ২০২৫-২০২৬ মূল্যায়ন অনুযায়ী, দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। অন্যদিকে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সেস গবেষণার ক্ষেত্রে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবেও স্থান করে নিয়েছে আইইউবি।

আরও পড়ুন- শিক্ষার মান উন্নয়নে বাড়ছে হাজার কোটি টাকার বরাদ্দ

আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন প্ল্যাটফর্ম নেচার ইনডেক্স বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সাময়িকীতে প্রকাশিত গবেষণার ভিত্তিতে এই র‌্যাংকিং প্রকাশ করে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্রের ওপর ভিত্তি করে এবারের মূল্যায়ন করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট চারটি গবেষণা প্রবন্ধ থেকে আইইউবির নেচার ইনডেক্স শেয়ার স্কোর দাঁড়িয়েছে ০.৬৩। এই স্কোরের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়টি দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আইইউবির সেন্টার ফর কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস (সিসিডিএস)-এর কম্পিউটেশনাল ফিজিক্স উইংয়ের পরিচালক ও ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড. জুয়েল কুমার ঘোষ। তার দুটি গবেষণা প্রবন্ধ এবারের র‌্যাংকিংয়ে অবদান রেখেছে।

গবেষণা প্রবন্ধ দুটি হলো ‘Scale Without Conformal Symmetry in Hydrodynamics’ এবং ‘Hydrostatic Equilibrium in Multi-Weyl Semimetals’। এগুলো যথাক্রমে European Physical Journal C এবং Journal of High Energy Physics সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এছাড়া আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস (CASA)-এর সহযোগী সদস্য ড. আনোয়ার জামান সজীবের একটি গবেষণাপত্রও এই র‌্যাংকিংয়ে বিবেচিত হয়েছে। ‘An Accurate Measurement of the Spectral Resolution of the JWST Near Infrared Spectrograph’ শীর্ষক গবেষণাটি প্রকাশিত হয়েছিল Astronomy & Astrophysics সাময়িকীতে।

এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম। তিনি বলেন, অর্থবহ বৈজ্ঞানিক গবেষণার জন্য দীর্ঘমেয়াদি একাডেমিক পরিবেশ, আন্তর্জাতিক সহযোগিতা এবং অনুসন্ধানভিত্তিক গবেষণা সংস্কৃতি প্রয়োজন। আইইউবি গত কয়েক বছরে সেই পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করেছে এবং এই স্বীকৃতি সেই প্রচেষ্টারই প্রতিফলন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড বলেন, নেচার ইনডেক্স বিশ্বের সবচেয়ে স্বীকৃত বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণার মূল্যায়ন করে। ফলে এই র‌্যাংকিংয়ে আইইউবির অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণার আন্তর্জাতিক মান ও দৃশ্যমানতাকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে যাত্রা শুরু করা নেচার ইনডেক্স বর্তমানে উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণা মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক সূচক হিসেবে বিবেচিত। নেচার, সায়েন্স, নেচার ফিজিক্স, দ্য ল্যানসেট, সেল, জার্নাল অব হাই এনার্জি ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের মতো বিশ্বখ্যাত সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্র এই সূচকে মূল্যায়নের আওতায় আসে।

সূত্র: আইইউবি সংবাদ বিজ্ঞপ্তি ও Nature Index।

আরও পড়ুন- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ শিগগিরই, ঘরে বসে জানবেন যেভাবে

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

শিক্ষা ও চাকরি বিষয়ক প্রতিবেদক

আমি শিক্ষা, চাকরি, ক্যারিয়ার ও সমসাময়িক উন্নয়নমূলক বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন লিখি। তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব কনটেন্ট তৈরির মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সচেতন পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। শিক্ষা নীতি, ভর্তি, পরীক্ষা, ফলাফল, নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি-বেসরকারি চাকরির আপডেট ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সংবাদ বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করতে আগ্রহী। সহজ ভাষা, নির্ভুল তথ্য এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে আমি সবসময় গুরুত্ব দিই। বর্তমান প্রজন্মের জন্য কার্যকর ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now