অ্যান্ড্রয়েডেই আসছে ডেস্কটপ কম্পিউটারের নতুন যুগ?

প্রকাশিত: 17-05-2026 6:11 AM
অ্যান্ড্রয়েডেই আসছে ডেস্কটপ কম্পিউটারের নতুন যুগ?

বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের আধিপত্য থাকলেও ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে এখনো বড় অবস্থান তৈরি করতে পারেনি Google। তবে এবার সেই অবস্থান বদলাতে বড় পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্টটি।

আরও পড়ুনঃ- ব্যাংকিং প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েডে বড় নিরাপত্তা আপডেট আনছে গুগল

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, গুগল বর্তমানে অ্যান্ড্রয়েড এবং ক্রোমওএসকে একীভূত করে ডেস্কটপ–নির্ভর নতুন অপারেটিং সিস্টেম তৈরির কাজ করছে। প্রাথমিকভাবে এই নতুন প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘অ্যালুমিনাম ওএস’।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট Android Authority–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও গুগল এখনো আনুষ্ঠানিকভাবে নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয়নি, তবে গত বছরের সেপ্টেম্বরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিটে একটি নতুন একীভূত প্ল্যাটফর্ম তৈরির ইঙ্গিত দেওয়া হয়েছিল।

সেসময় গুগল জানায়, তারা Qualcomm–এর সঙ্গে যৌথভাবে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে মোবাইল ও ডেস্কটপ কম্পিউটিং একসঙ্গে কাজ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হবে এর মূল ভিত্তি।

প্রতিবেদনে আরও বলা হয়, তাইওয়ানের তাইপেতে গুগলের একটি চাকরির বিজ্ঞাপনে ‘অ্যালুমিনাম’ নামের নতুন অ্যান্ড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেমের উল্লেখ পাওয়া যায়। সেখানে ল্যাপটপ, ট্যাবলেট এবং ডেস্কটপ কম্পিউটারের জন্য নতুন প্ল্যাটফর্মে কাজ করার কথা বলা হয়েছিল। যদিও কিছুদিন পর বিজ্ঞাপনটি সরিয়ে ফেলে গুগল।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি অনুষ্ঠিত ‘দ্য অ্যান্ড্রয়েড শো’ অনুষ্ঠানেও গুগল পরোক্ষভাবে নতুন ডেস্কটপ প্ল্যাটফর্মের ইঙ্গিত দিয়েছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের ‘গুগলবুক’ ল্যাপটপে এই অপারেটিং সিস্টেম প্রথম দেখা যেতে পারে।

এছাড়া প্রযুক্তি মহলে জোর আলোচনা চলছে যে, ১৯ মে অনুষ্ঠিতব্য সম্মেলনে গুগল আনুষ্ঠানিকভাবে নতুন এই ডেস্কটপ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যদি গুগল সত্যিই অ্যান্ড্রয়েডভিত্তিক পূর্ণাঙ্গ ডেস্কটপ অপারেটিং সিস্টেম আনতে পারে, তাহলে তা উইন্ডোজ ও ম্যাকওএসের বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।

📌 সূত্রঃ Android Authority

আরও পড়ুনঃ- গুগল আনলো এআইচালিত নতুন ল্যাপটপ ‘গুগলবুক’

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে– ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

টেক রিপোর্টার

প্রযুক্তি, স্মার্টফোন, গ্যাজেট ও ডিজিটাল বিশ্বের নতুন সব খবর নিয়ে নিয়মিত লেখালেখি করি। নতুন স্মার্টফোন, দরকারি টেক টিপস, অ্যাপস, ইন্টারনেট ও অনলাইন বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সহজ এবং নির্ভরযোগ্যভাবে পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তিকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now