টিকটকে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন চমক

প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
টিকটকে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন চমক

টিকটক কমেন্টে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কমেন্ট সেকশন আরও ইন্টারঅ্যাকটিভ করতে নতুন বেশ কিছু ফিচার চালু হচ্ছে। ব্যবহারকারীদের মতামত প্রকাশের সুযোগ বাড়াতে ভয়েস কমেন্ট, পোল, একাধিক ছবি পোস্ট এবং লাইভ ফটো কমেন্ট সুবিধা যুক্ত করছে প্ল্যাটফর্মটি।

নতুন এই ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা শুধু লিখিত মন্তব্য নয়, আরও বিভিন্ন উপায়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন।

নির্মাতারা এখন নিজেদের ভিডিওতে কমেন্ট করার সময় পোল যুক্ত করতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে। পাশাপাশি ভোটের সময়সীমাও নির্ধারণ করার সুযোগ থাকবে।

এই সুবিধার মাধ্যমে নির্মাতারা দর্শকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নিতে পারবেন। যেমন—পরবর্তী ভিডিওর বিষয় নির্বাচন, পোশাক পছন্দ বা দৈনন্দিন বিভিন্ন সিদ্ধান্তে দর্শকদের অংশগ্রহণ করানো যাবে।

কমেন্টে ছবির ব্যবহারেও পরিবর্তন আনা হয়েছে। এখন একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করা যাবে। এর পাশাপাশি লাইভ ফটো কমেন্ট সুবিধায় ছবির সঙ্গে সামান্য নড়াচড়ার মুহূর্তও দেখা যাবে।

টিকটক জানিয়েছে, নতুন এসব ফিচারের মূল লক্ষ্য হলো কমেন্ট সেকশনকে আরও প্রাণবন্ত, সৃজনশীল ও অংশগ্রহণমূলক করে তোলা।

সূত্র: টেকক্রাঞ্চ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page