ব্যাটারি লাইফ ও স্থায়িত্বকে প্রাধান্য দিয়ে নতুন একটি বাজেট স্মার্টফোন হিসেবে Realme C100 4G ভিয়েতনামে চুপিসারে উন্মোচন করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে 6.8 ইঞ্চির HD+ ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট ও ArmorShell গ্লাস প্রোটেকশনসহ আসে। এটি MediaTek Helio G92 Max প্রসেসরে চালিত এবং Android 16
ভিত্তিক Realme UI 7.0 অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 50MP রিয়ার ক্যামেরা ও 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া 45W ফাস্ট চার্জিং সমর্থিত বিশাল 8,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ- ২০০MP ক্যামেরার নতুন ফোন আনছে ভিভো! প্রি-অর্ডারেই মিলবে স্মার্ট ঘড়ি
Realme C100 4G এর দাম ও রঙ
Realme C100 4G এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ভিয়েতনামের Viettablet এ 6,399,000 ভিয়েতনামী ডং (প্রায় 29,840 টাকা) দামে তালিকাভুক্ত হয়েছে। ফোনটি Eternal Brown, Triumph Purple এবং White Glory এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে।
স্পেসিফিকেশন ও ফিচার
Realme C100 4G তে রয়েছে 6:8 ইঞ্চি HD+ (1570×720 পিক্সেল) ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি MediaTek Helio G92 Max চিপসেট দ্বারা পরিচালিত এবং এতে রয়েছে সর্বোচ্চ 8GB LPDDR4X RAM ও 256GB eMMC 5.1 স্টোরেজ। সফটওয়্যার হিসেবে এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা সেটআপে পিছনে রয়েছে f/1.8 অ্যাপারচারসহ 50MP প্রাইমারি সেন্সর, যা নাইট, পোর্ট্রেট, প্রো, ডুয়াল-ভিউ ভিডিও ও আন্ডারওয়াটার মোড সাপোর্ট করে। এটি 10x ডিজিটাল জুম এবং 1080p@30fps ভিডিও রেকর্ডিং সক্ষম। সামনে রয়েছে f/2.0 অ্যাপারচারসহ 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটি ডুয়াল 4G সিম, Wi-Fi 5, Bluetooth 5.3, NFC, GPS এবং USB Type-C পোর্ট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা রয়েছে। এছাড়া এতে রয়েছে বিভিন্ন সেন্সর যেমনঃ প্রক্সিমিটি, লাইট, ই-কম্পাস ও অ্যাক্সেলেরোমিটার।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme C100 4G-তে রয়েছে 8,000mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি IP66, IP68, IP69 ও IP69K রেটিংসহ ধুলো ও পানি প্রতিরোধী। পাশাপাশি MIL-STD-810H মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও রয়েছে। ফোনটির মাপ 166.48×78.23×8.63 মিমি এবং ওজন প্রায় 219 গ্রাম।
আরও পড়ুনঃ- বাংলাদেশে আসার আগেই চমক! ভারতে লঞ্চের আগেই ফাঁস হলো Infinix Note 60 Pro
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










