২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনে নির্ধারিত তথ্য ও কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

২০২৭ সালের হজ পালনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিবন্ধন প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল রাখতে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, ১ জুলাই থেকেই ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাক-নিবন্ধনে যেসব তথ্য দিতে হবে

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হজের প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীকে নিচের তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে—

১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা

২. বাংলাদেশি পাসপোর্ট অথবা

৩. জন্মনিবন্ধন সনদ

৪. পাসপোর্ট সাইজের ছবি

৫. সচল মোবাইল নম্বর

৬. ব্যাংক হিসাব নম্বর

মন্ত্রণালয় জানিয়েছে, একই পরিবারের একাধিক সদস্য চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।

ব্যাংক হিসাব বাধ্যতামূলক

হজসংক্রান্ত আর্থিক লেনদেন নিরাপদ ও স্বচ্ছ রাখতে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া যারা পূর্বে প্রাক-নিবন্ধন করলেও ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য হালনাগাদ করতে হবে।

সময়মতো নিবন্ধনের আহ্বান

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করেই পুরো কার্যক্রম পরিচালিত হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত করে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।

কার্যক্রম শুরুঃ ১ জুলাই ২০২৬

শেষ সময়ঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন