স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

SSIT BARI DESK
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন (সিকিউরিটি) বিভাগে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদটিতে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন ও সিকিউরিটি সার্ভে বিষয়ে ধারণা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কাজ করতে হবে।

এটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চাকরিপ্রত্যাশীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ জুন এবং চলবে ৩০ জুন পর্যন্ত।

চাকরির সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: এজিস সার্ভিসেস লিমিটেড (স্কয়ার গ্রুপ)
পদ: ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: অপারেশন (সিকিউরিটি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন