দুই মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট

প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
দুই মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট

জুলাই গণঅভ্যুত্থানের দুই মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে তা গ্রহণ না করে ফেরত দেন আদালত।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। আদালতে রিয়াজের পক্ষে আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২ মে একটি মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

ওই মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া আরেকটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন তিনি।

তবে শুনানি শেষে আদালত তাঁর আগাম জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ না করে ফেরত দেন। ফলে দুই মামলায় রিয়াজের আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে করা এ উদ্যোগ আপাতত সফল হয়নি।

তথ্যসূত্র: সমকাল

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page