নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

Netrobangla24 Desk
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

dbbd66a3 0a09 4ae4 8791 de5ed5e5f248

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজাসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।

পরে শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন