নেত্রকোনা জেলা বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

Netrobangla24 Desk
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
নেত্রকোনা জেলা বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা বিএনপির উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নেত্রকোনা শহরের ছোট বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

f349dcba 6dc8 4aa4 b455 e743c01ba016

এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজাসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

bda5124a b116 428d ad85 40c4fb214a22
আলোচনা পর্বে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর ঐতিহাসিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পরে শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন