আজ সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
আজ সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের কারণে বড়াইগ্রামের কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: News24

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page