এই নিয়ম না মানলে গুগলের ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাবেন না

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
এই নিয়ম না মানলে গুগলের ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাবেন না

এই নিয়ম না মানলে গুগলের ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাবেন না

নতুন গুগল অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাওয়ার নিয়মে পরিবর্তন আনছে Google। এখন অনেক নতুন ব্যবহারকারী মাত্র ৫ জিবি স্টোরেজ পাচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ- গুগলের নতুন নিয়ম: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট

প্রযুক্তি দুনিয়ায় বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে গুগল জানিয়েছে, বিশেষ একটি নিয়ম অনুসরণ করলেই আবারও ১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পাওয়া সম্ভব।

কী করলে মিলবে ১৫ জিবি স্টোরেজ?
গুগল জানিয়েছে, নতুন অ্যাকাউন্ট তৈরির সময় ব্যবহারকারীকে অবশ্যই ফোন নম্বর যুক্ত করতে হবে।

ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করলে অতিরিক্ত ১০ জিবি স্টোরেজ যোগ হতে পারে। ফলে মোট স্টোরেজ দাঁড়াবে ১৫ জিবি। এই স্টোরেজ ব্যবহার করা যাবে Google Drive, Google Photos এবং Gmail–এ।

কেন আনা হচ্ছে নতুন নিয়ম?
আগে ফোন নম্বর ছাড়াও সহজেই একাধিক গুগল অ্যাকাউন্ট খোলা যেত। ফলে অনেকে অতিরিক্ত ফ্রি স্টোরেজ সুবিধা নিতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই অপব্যবহার ঠেকাতেই নতুন নিয়ম চালু করছে গুগল।

এখন একজন ব্যবহারকারী একটি ফোন নম্বর ব্যবহার করে সীমিত সংখ্যক অ্যাকাউন্টেই অতিরিক্ত স্টোরেজ সুবিধা পাবেন।

গুগলের ব্যাখ্যা
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন নিয়মটি এখন পরীক্ষামূলকভাবে কিছু অঞ্চলে চালু করা হয়েছে। এর লক্ষ্য হলো উচ্চমানের ক্লাউড পরিষেবা নিশ্চিত করা এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা আরও শক্তিশালী করা।

এছাড়া ডেটা পুনরুদ্ধার এবং অ্যাকাউন্ট সুরক্ষাও এই ব্যবস্থার মাধ্যমে সহজ হবে বলে জানিয়েছে গুগল।

বদল এসেছে সাপোর্ট পেজেও
গুগলের সাপোর্ট পেজেও পরিবর্তন আনা হয়েছে। আগে সেখানে লেখা ছিল— “প্রতিটি গুগল অ্যাকাউন্টে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেওয়া হয়।”

এখন সেই ভাষা বদলে লেখা হয়েছে— “সর্বোচ্চ ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেওয়া হতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতে গুগলের ফ্রি ক্লাউড স্টোরেজ নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুনঃ- গুগলের নজরদারি কমাতে যেভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার অ্যাকটিভিটি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে– ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন