চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, পৃথক অভিযানে প্রথমে মোঃ কাজল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

অভিযানকালে গ্রেপ্তারকৃত কাজল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপরদিকে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে চুনারুঘাট পৌরসভার চন্দনা ধলাইরপাড় এলাকার একটি স’মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে আভিযানিক দল। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ রবিন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মোঃ লোকমান মিয়ার ছেলে।
দুটি পৃথক অভিযানে মোট ৪৭ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page