মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা
ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইপিয়ার হোসেন ও সদস্য সচিব হাবিবুর রহমান।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভাসানী পরিষদের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মুহাম্মদ ইপিয়ার হোসেনকে আহ্বায়ক এবং হাবিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব ও সদস্য সচিব আজাদ খান ভাসানীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাভাবিপ্রবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. মিজানুর রহমান মাসুম ও মোহাম্মদ ইলিয়াস কামাল। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আবদুল আলীম সরকার ও মো. লুৎফর রহমানকে।
কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আরিফুর রহমান, মো. ইসমাইল হোসাইন, কাজী শহীদুল ইসলাম, দেওয়ান মো. কামাল উদ্দীন, এস. এম. সেলিম মিয়া, মোহাম্মদ মেহের আলী, খন্দকার হাবিল উদ্দিন, আরিফুল ইসলাম, মো. কামরুজ্জামান বাবু, রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ হারুন-অর-রশিদ জুয়েল, মোহাম্মদ সানোয়ার হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, মো. মফিজুল মন্ডল, মো. ফখরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. রিপন তালুকদার, কামরুজ্জামান, মো. মোশারফ হোসেন রিন্টু, মো. আমিনুর ইসলাম, মো. আজিজুল হাকিম, মো. মামুন কবির খান, মো. বারিক আহম্মেদ, আহাম্মদ আলী ও মো. লাবু মিয়া।
নবগঠিত কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইপিয়ার হোসেন বলেন, “মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকেই তাঁর আদর্শ বুকে নিয়ে দেশের ও মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই।”
তিনি বলেন, মাওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে তাদের।
সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, “মাওলানা ভাসানীর আদর্শ ও দর্শনকে ধারণ করে ভাসানী পরিষদকে বিশ্ববিদ্যালয়ে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি দেশের মানুষের অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।”
নবগঠিত কমিটির নেতারা বলেন, মাওলানা ভাসানীর আদর্শ, দর্শন ও জনকল্যাণের চেতনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পাশাপাশি মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার উদ্যোগ নেওয়া হবে।
তারা আরও জানান, নতুন কমিটির মাধ্যমে ভাসানী পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। মাওলানা ভাসানীর আদর্শ ও মানবকল্যাণের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
