বারহাট্টা থানায় নতুন ওসির যোগদানের পর অভিযান ২৫ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার পলাতক আরও একজন, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৭,৫০০ টাকা
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
নেত্রকোনার বারহাট্টা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম ২ মে শনিবার দুপুরে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরপরই ওই দিন সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে ২৫ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আরও একজন সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ২ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় এসআই মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে একটি টিম বাউসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বাইশদার গ্রামের তারা মিয়ার বাড়ির উঠানে এ অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এরশাদ মিয়া (৩৮) ও রোমেন মিয়া (৩৫) নামের দুইজনকে আটক করা হয়। এ সময় রাজিব (২৬) নামে আরও একজন পালিয়ে যায়।
পরে আটককৃতদের দেহ তল্লাশি করে মোট ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এর মধ্যে এরশাদ মিয়ার কাছ থেকে ১৫ পুড়িয়া এবং রোমেন মিয়ার কাছ থেকে ১০ পুড়িয়া হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের মোট ওজন প্রায় ৫.৪২৫ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ৭,৫০০ টাকা।
বারহাট্টা থানার নবাগত ওসি চম্পক দাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পলাতক আসামীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, বারহাট্টা থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চম্পক দাম ৫ আগস্টের পর নেত্রকোনা মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন
Array