বারহাট্টায় মাদকবিরোধী পুলিশি অভিযান ৫০০ পিস ইয়াবাসহ কারবারি আটক

Netrobangla24 Desk
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ
বারহাট্টায় মাদকবিরোধী পুলিশি অভিযান ৫০০ পিস ইয়াবাসহ কারবারি আটক

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের গেরিয়া চন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) রাতে বারহাট্টা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া (২৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সরিষশ্যাম গ্রামের শান্ত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

IMG 20260531 WA0004

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহজাহানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।তিনি আরও জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে বারহাট্টা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জনসাধারণের সহযোগিতাও কামনা করেছেন।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন