ভারী বৃষ্টিতে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবান ভ্রমণ বন্ধ ঘোষণা

প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
ভারী বৃষ্টিতে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবান ভ্রমণ বন্ধ ঘোষণা

ভারী বর্ষণ ও দুর্যোগের আশঙ্কায় ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

১৪৭

প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বর্ষণের কারণে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের বান্দরবান ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ধস, আকস্মিক ঢল ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বেড়েছে। জননিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।

জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক ও ভ্রমণপিপাসুদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page