আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার
চুরি ও ডাকাতিসহ পাঁচ মামলার আসামি রেজাউল মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর আত্রাইয়ে চুরি ও ডাকাতিসহ পাঁচটি মামলার আসামি মো. রেজাউল মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রেজাউল মন্ডল উপজেলার মালি পুকুর গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল মন্ডলের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব মামলায় তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
পরে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আত্রাই থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
