এসিআই মোটরসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
এসিআই মোটরস লিমিটেডের টেরিটরি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিয়েট টায়ার বিভাগে টেরিটরি অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, টি/এ, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: টেরিটরি অফিসার
বিভাগ: সিয়েট টায়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
অফিশিয়াল ওয়েবসাইট: https://acimotors-bd.com
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই।
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: মোবাইল বিল, টি/এ, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
