উপবৃত্তি পাবে ৫৯ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, জেনে নিন তালিকা
৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পাঠদানকারী ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমে যুক্ত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর তথ্য DTE Stipend MIS সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশের স্মারক নম্বর ৫৭.০৩.০০০০.০১০.৪০.০০১.২৬-৬৭০।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পাঠদানকারী ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান’ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুনভাবে অন্তর্ভুক্ত এসব প্রতিষ্ঠানের জন্য DTE Stipend MIS সফটওয়্যারে প্রোফাইল তৈরি করে লগইনের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ই-মেইলে পাঠানো হবে। এর সঙ্গে সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে।
অধিদপ্তরের তালিকা অনুযায়ী, বরিশাল বিভাগের তিনটি প্রতিষ্ঠান হলো হাজী মোস্তার আলী মৃধা (ডিগ্রি) কলেজ, পটুয়াখালী সদর, পটুয়াখালী; বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, ভোলা সদর, ভোলা এবং আমতলা পাতাকাটা দারুল উলুম হাফেজিয়া দাখিল মাদ্রাসা, বরগুনা সদর, বরগুনা।
চট্টগ্রাম বিভাগের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাগবাড়ি, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর; পালাকাটা দাখিল মাদ্রাসা, চকরিয়া, কক্সবাজার; কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর; চর শামছুদ্দিন জাহেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কমলনগর, লক্ষ্মীপুর; দরিয়াকান্দি বাজা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া; কুতুবদিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কুতুবদিয়া, কক্সবাজার; বেগম খালেদা জিয়া মহিলা কলেজ, ফুলগাজী, ফেনী; রাজীব রাবেয়া কাচালং টেকনিক্যাল ইনস্টিটিউট, লংগদু, রাঙামাটি; প্রিন্সিপাল আবুল কাশেম টেকনিক্যাল ইনস্টিটিউট, চন্দনাইশ, চট্টগ্রাম; মহালছড়ি সরকারি কলেজ, মহালছড়ি, খাগড়াছড়ি; বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল, রাজস্থলী, রাঙামাটি; কাউখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কাউখালী, রাঙামাটি; হাটহাজারী সরকারি কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম; পাইন্দেনিয়া টেকনিক্যাল স্কুল, হালিশহর, চট্টগ্রাম; মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা, লংগদু, রাঙামাটি; হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর; মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা; শাহ শরীফ ডিগ্রি কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা; জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজ, দেবিদ্বার, কুমিল্লা এবং শিদলাই শাহজালাল মোড়া কারিগরি ইনস্টিটিউট, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
ঢাকা বিভাগের তালিকায় রয়েছে আগচামারী রোকেয়া মজিদ টেকনিক্যাল ইনস্টিটিউট, মির্জাপুর, টাঙ্গাইল; শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, ধামরাই, ঢাকা; সরকারি হাজী আসমত কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ; দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ; বড়চাপা ইউনিয়ন আদর্শ ডিগ্রি কলেজ, মনোহরদী, নরসিংদী; গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ; কুলিয়ারচর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ; শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ, শিবালয়, মানিকগঞ্জ; তেরশ্রী কলেজ, ঘিওর, মানিকগঞ্জ; গুলশান কলিম ভূঁইয়া কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, শিবপুর, নরসিংদী; হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজ, সদরপুর, ফরিদপুর; আবদাপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসা, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ এবং নরিন টেকনিক্যাল স্কুল, কটিয়াদী, কিশোরগঞ্জ।
খুলনা বিভাগের সাতটি প্রতিষ্ঠান হলো নাসির উদ্দিন বিশ্বাস মহাবিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া; খোকসা সরকারি কলেজ, খোকসা, কুষ্টিয়া; তালা মহিলা কলেজ, তালা, সাতক্ষীরা; সোনার বাংলা ডিগ্রি কলেজ, কলারোয়া, সাতক্ষীরা; পাকশিমিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর; রাজগঞ্জ ডিগ্রি কলেজ, মনিরামপুর, যশোর এবং ঝাউডাঙ্গা গোলামনুর কলেজ, জামালপুর সদর, জামালপুর।
ময়মনসিংহ বিভাগের দুটি প্রতিষ্ঠান হলো কাটাখালী হাই স্কুল অ্যান্ড কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ এবং পাঁড়ামুদ্দা খোয়াজ উদ্দিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড মহিলা বি.এম কলেজ, সাঁথিয়া, পাবনা। রাজশাহী বিভাগের তালিকায় রয়েছে বাংলাদেশ সিদ্দিক হোসেন (ডিগ্রি) কলেজ, নিয়ামতপুর, নওগাঁ; শাহজাদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ; শেখকুল ডিগ্রি কলেজ, পুঠিয়া, রাজশাহী; ডাহেরহাট মহিলা কলেজ, পবা, রাজশাহী; আলেকপুর সিনিয়র (আলিম) মাদ্রাসা, আলেকপুর, জয়পুরহাট; সিটি কলেজ, পাবনা সদর, পাবনা; রঘুনাথী মতলবাড়িয়া বিজ্ঞান কারিগরি ও কৃষি প্রযুক্তি মহাবিদ্যালয়, তাড়াশ, সিরাজগঞ্জ; শহীদ জিয়া ডিগ্রি কলেজ, গাবতলী, বগুড়া; বেতাগাড়ী মীর শাহে আলম কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট, শিবগঞ্জ, বগুড়া; তরণীরহাট ডিগ্রি কলেজ, গাবতলী, বগুড়া এবং তেঁতুলিয়া মনিরাম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ, পীরগঞ্জ, রংপুর।
রংপুর বিভাগের তালিকায় রয়েছে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম এবং কানাইবাড়ী উচ্চ বিদ্যালয়, বিরল, দিনাজপুর। আর সিলেট বিভাগের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে রয়েছে রমজান বুলবুল বাণিজ্যিক একাডেমি, জৈন্তাপুর, সিলেট।
অফিস আদেশে আরও বলা হয়েছে, আটটি প্রতিষ্ঠান আগে থেকেই উপবৃত্তি কার্যক্রমের আওতায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে DTE Stipend MIS সফটওয়্যারে আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করে উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠানগুলো হলো হিজলা দ্বীপল (পাইলট) মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হিজলা, বরিশাল; নিজামপুর সরকারি কলেজ, মীরসরাই, চট্টগ্রাম; পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ, সুবর্ণচর, নোয়াখালী; সাগরখালী আদর্শ (ডিগ্রি) কলেজ, মিরপুর, কুষ্টিয়া; শরিফপুর আলিম মাদ্রাসা, জামালপুর সদর, জামালপুর; গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়, উলিপুর, কুড়িগ্রাম; মেঘা বিকাশ বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, উলিপুর, কুড়িগ্রাম এবং কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, সাদুল্লাপুর, গাইবান্ধা।
এদিকে বরিশাল অঞ্চলের ব্যাংকেরহাট কো-অপারেটিভ (ডিগ্রি) কলেজ, ভোলা সদর, ভোলাকে বিশেষ শর্তে উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে একই কারিগরি কোডের একটি স্কুল DTE Stipend MIS-এ আগে থেকেই থাকায় কলেজটির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পৃথক কোড নিতে হবে। পৃথক কোড পাওয়ার পর তা অধিদপ্তরে জমা দিলে কলেজটিকে উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমের আওতায় আসার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য ও সফটওয়্যারভিত্তিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
