চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, উন্নয়ন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোঃ মূসা জঙ্গী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) খন্দকার মো. শামীম হোসেন।

এ ছাড়া সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

সভায় ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) উপস্থিত ছিলেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. হযরত আলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন সভায় অংশ নেওয়া কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page