বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৫ পদে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৫ পদে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে পাঁচ পদে ৯ জন নিয়োগে আবেদন চলছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে রাজস্ব খাতভুক্ত পাঁচ ধরনের পদে জনবল নিয়োগের জন্য আবেদন চলছে। এসব পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের পদগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), স্টোর অফিসার, এক্সিকিউটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ও ড্রাফটসম্যান।

চাকরির বিবরণ

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: ৯ম গ্রেড, ২২,০০০–৫৩,০৬০ টাকা।

এ পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: স্টোর অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১০ম গ্রেড, ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৩. পদের নাম: এক্সিকিউটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: ১০ম গ্রেড, ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

এ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্যূন চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।

৪. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড, ১০,২০০–২৪,৬৮০ টাকা।

আবেদনকারীর ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন দুই বছরের চাকরির অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ১৫তম গ্রেড, ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

এ পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের ট্রেড কোর্সের সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন চলমান বা সমাপ্ত প্রকল্পে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় প্রকল্পে কর্মরত থাকার প্রমাণপত্র দেখাতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।

আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর ছবি ও স্বাক্ষর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করতে হবে। আবেদন Submit করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। কারণ Submit করার পর আবেদনপত্রের তথ্য সংশোধনের সুযোগ থাকবে না।

আবেদন সফলভাবে সম্পন্ন হলে User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s Copy সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময়ে যোগ্য প্রার্থীদের পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে দেওয়া হবে। এ বিষয়ে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রবেশপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।

আবেদন ফি
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), স্টোর অফিসার এবং এক্সিকিউটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে টেলিটকের প্রযোজ্য সার্ভিস চার্জ দিতে হবে।

অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ও ড্রাফটসম্যান পদের আবেদন ফি ১০০ টাকা। এ ক্ষেত্রেও নির্ধারিত ফি’র সঙ্গে প্রযোজ্য টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে।

আবেদন ফি জমা দিতে প্রথমে BBA <Space> User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া নির্দেশনা অনুযায়ী BBA <Space> Yes <Space> PIN লিখে একই নম্বরে এসএমএস পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২০ অনুযায়ী নির্ধারিত হবে। নিয়োগসংক্রান্ত কোনো সংশোধন বা সংযোজন প্রকাশ করা হলে তা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানানো হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page