আত্রাইয়ের আহসানগন্জ ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
আত্রাইয়ের আহসানগন্জ  ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগে যাত্রীরা

আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় যাত্রীরা। গুরুত্বপূর্ণ এই রেলপথে নিয়মিত যাতায়াত করলেও আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই।

স্থানীয়দের অভিযোগ, ব্যবসা, চাকরি, শিক্ষা ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে আত্রাইয়ের বিপুলসংখ্যক মানুষ ঢাকায় যাতায়াত করেন। কিন্তু সরাসরি ট্রেনে ওঠার সুযোগ না থাকায় তাদের নওগাঁ বা নাটোর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়।

এতে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে এই ভোগান্তি আরও বেড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আত্রাই রেলওয়ে স্টেশনটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হলেও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের দাবি, এই স্টেশনে অন্তত একটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা হোক।

স্থানীয় যাত্রীরা বলছেন, আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page