আবারও বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
আবারও বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

আবারও বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

সার্জিও বুসকেটস আবারও ফিরলেন শৈশবের ক্লাব বার্সেলোনায়। তবে এবার মাঠের খেলোয়াড় হিসেবে নয়, নতুন পরিচয়ে দেখা যাবে স্প্যানিশ এই তারকাকে। বার্সেলোনার রিজার্ভ দল বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক এই মিডফিল্ডার।

৩৮ বছর বয়সী বুসকেটস প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করবেন। কোচিং ক্যারিয়ারের শুরুতে তরুণ ফুটবলারদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।

বর্তমানে বুসকেটস কোচিং কোর্সের ব্যাজ সম্পন্ন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। কোর্সের অংশ হিসেবেই বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বার্সার তরুণ খেলোয়াড়দের নিজের দীর্ঘদিনের ফুটবল জ্ঞান, কৌশল ও অভিজ্ঞতা দিয়ে সহায়তা করবেন তিনি।

বার্সেলোনার হয়ে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পর ২০২৩ সালে ক্লাব ছাড়েন বুসকেটস। এরপর তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দেন এবং সেখানে দেড় মৌসুম খেলেন। গত বছরের ডিসেম্বরে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

অবসরের পর থেকেই বার্সেলোনায় তার ফেরার আলোচনা চলছিল। শেষ পর্যন্ত খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের সদস্য হয়ে পুরোনো ঠিকানায় ফিরলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা বুসকেটস ক্লাবটির অন্যতম সফল খেলোয়াড়। দীর্ঘদিন দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই ফুটবলার এবার নতুন ভূমিকায় তরুণ প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তুলতে কাজ করবেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page