নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ
মহাদেবপুরে ইবতেদায়ী শিক্ষকদের অংশগ্রহণে আলোচনা সভা
নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (তারিখ) দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বাংলাদেশ, মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলুল হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম সাদ্দাম, মোজাম্মেল হকসহ সংগঠনের নেতারা।
বক্তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিভিন্ন সমস্যা এবং শিক্ষকদের নানা দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক অংশ নেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
