এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং মোবাইল এসএমএসে ফল জানতে পারছেন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা অংশ নেন। ফলাফল প্রকাশকে ঘিরে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার সুযোগ থাকবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
