রাতে হঠাৎ তরুণী নিয়ে গ্রামবাসীর হাতে ধরা রিপন মিয়া, ঘটনা সম্পর্কে যা জানা গেছে
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে ছড়ানো খবর
‘হা হা হা এটাই বাস্তব’ এবং ‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক, তোমার সঙ্গে গল্প করব আমি সারা রাত’—এমন সংলাপের মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আটকের খবর ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে তাকে স্থানীয় একটি সালিশি বৈঠকে নেওয়া হয়। ওই বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিতে বলা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় সালিশে তাকে অর্থদণ্ড দেওয়ার দাবি এবং এলাকা ছাড়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, রিপন মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট তৈরি শুরু করেন রিপন মিয়া। সহজ-সরল উপস্থাপনা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যে তিনি দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন।
বিশেষ করে তার ব্যবহৃত ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’—এই সংলাপগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পায়।
সূত্র: আরটিভি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
