উপায়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত
উপায়ে টেরিটরি অফিসার ও টেরিটরি ম্যানেজার পদে জনবল নিয়োগের আবেদন চলছে।
ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান উপায় (Upay) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ডটি টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
গতকাল ২০ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে উপায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: উপায়
পদের নাম: টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংক, ফিনটেক স্টার্টআপ এবং টেলিযোগাযোগে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
