প্রাণ গ্রুপে এটিএসএম পদে ১০০ জন নিয়োগ, নারী-পুরুষ উভয়ের সুযোগ

প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
প্রাণ গ্রুপে এটিএসএম পদে ১০০ জন নিয়োগ, নারী-পুরুষ উভয়ের সুযোগ

প্রাণ গ্রুপে এটিএসএম পদে ১০০ জন নিয়োগ, নারী-পুরুষ উভয়ের সুযোগ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে ১০০ জন নিয়োগ দেবে। এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফলে সদ্য স্নাতক সম্পন্ন করা চাকরিপ্রত্যাশীদের জন্য এটি হতে পারে ক্যারিয়ার শুরুর ভালো সুযোগ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সংক্ষেপে নিয়োগ তথ্য

  • প্রতিষ্ঠান: প্রাণ গ্রুপ
  • পদ: সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
  • পদসংখ্যা: ১০০
  • শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই
  • চাকরির ধরন: ফুলটাইম
  • প্রার্থী: নারী ও পুরুষ
  • বয়স: সর্বোচ্চ ৩২ বছর
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

প্রাণ গ্রুপ জানিয়েছে, এই পদে যোগদানের ছয় মাস পর কর্মদক্ষতার ভিত্তিতে টেরিটরি সেলস ম্যানেজার পদে পদোন্নতির সুযোগ থাকবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সুযোগ এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা, দায়িত্ব ও অন্যান্য শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page