রোনালদোকে সামনে রেখে বিশ্বকাপ শুরু, কেমন হতে পারে পর্তুগালের একাদশ
রোনালদোকে সামনে রেখে বিশ্বকাপ শুরু, কেমন হতে পারে পর্তুগালের একাদশ
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি। ম্যাচটিতে সবার নজর থাকবে পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে।
কোচ রবার্তো মার্তিনেসের অধীনে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে পর্তুগালের। গোলপোস্টের নিচে ভরসার নাম দিয়োগো কস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে অভিজ্ঞ জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও এবং নুনো মেন্দেসকে।
মধ্যমাঠে দলের খেলার নিয়ন্ত্রণে থাকবেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেস। ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিতিনিয়া ও নেভেসের ওপরই থাকবে আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য ধরে রাখার দায়িত্ব।
আক্রমণভাগে দুই উইংয়ে খেলতে পারেন বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতো। আর সেন্টার ফরোয়ার্ড হিসেবে একাদশের নেতৃত্বে থাকবেন পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো।
বিশ্বকাপের শুরুতেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করতে চাইবে পর্তুগাল। অন্যদিকে ডিআর কঙ্গোও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
পর্তুগালের সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আপনার মতামত লিখুন
Array