হামে শিশুমৃত্যুর ঘটনায় বিচার দাবিতে নেত্রকোনায় যুব ইউনিয়নের মানববন্ধন
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নতুন নিয়ম জেনে নিন? কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের আপডেট দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত।
হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং বিগত সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়নের নেত্রকোনা জেলা কমিটি।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় স্থানীয় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিতে সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণেই দেশে বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে বিচার করতে হবে।
বক্তারা আরও বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা চালু, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি জনস্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করার দাবিও জানান তারা।
নেত্রকোনা জেলা যুব ইউনিয়নের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং গোলাম মোস্তফা হীরার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার। এছাড়া বক্তব্য দেন নেত্রকোনা জেলা যুব ইউনিয়ন সাবেক সভাপতি জয় কুমার দে পুলক, ছাত্র ইউনিয়ন নেতা রফিক ও মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন
Array