বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অঙ্গপ্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সিকিউরিটি অফিসার পদে মোট ৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই পদেই বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
আরও পড়ুন- ৫ লাখ সরকারি নিয়োগের ঘোষণা, দ্রুত শূন্যপদ পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠান: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)
পদের সংখ্যা: ২টি
মোট পদ: ৫টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৬, বিকেল ৪টা
১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: ৪
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা বিবিএ ও এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে।
ফলাফল:
৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
২. সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
ফলাফল:
৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
বয়সসীমা
২১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মূল বেতনের পাশাপাশি—
- বাড়িভাড়া ভাতা
- চিকিৎসা ভাতা
- উৎসব ভাতা
- গ্র্যাচুইটি
- অন্যান্য প্রযোজ্য সুবিধা
পাবেন। তবে আয়কর নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের www.nwpgcl.gov.bd ক্যারিয়ার পোর্টালের career.nwpgcl.gov.bd মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে সদ্য তোলা ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আবেদন ফি ২০০ টাকা অনলাইনে নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফি পরিশোধের পরই আবেদন সম্পন্ন হবে।
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৬, বিকেল ৪টা
আরও পড়ুন- জর্ডানে ২০৩ নারী কর্মী নেবে বোয়েসেল, হবে সরাসরি সাক্ষাৎকার










