আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ব্যাংকিং প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েডে বড় নিরাপত্তা আপডেট আনছে গুগল

প্রকাশিত: 14-05-2026 12:27 PM
ব্যাংকিং প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েডে বড় নিরাপত্তা আপডেট আনছে গুগল

সাইবার প্রতারণা ও ভুয়া ব্যাংকিং কলের ঝুঁকি বাড়তে থাকায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার ঘোষণা করেছে গুগল। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ফোনে এমন প্রযুক্তি আসছে যা ব্যাংকের পরিচয়ে আসা ভুয়া বা স্পুফিং কল স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ব্লক করতে পারবে।

আরও পড়ুনঃ- গুগল আনলো এআইচালিত নতুন ল্যাপটপ ‘গুগলবুক’

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও’ শুরুর আগে আয়োজিত ‘অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে এসব নতুন নিরাপত্তা সুবিধার ঘোষণা দেওয়া হয়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতারকরা ব্যাংকের নাম ব্যবহার করে ফোনকলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে স্পুফিং প্রযুক্তি ব্যবহার করে ফোন নম্বরকেও আসল ব্যাংকের নম্বরের মতো দেখানো হয়।

এই ধরনের প্রতারণা ঠেকাতে গুগল নির্বাচিত কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে। নতুন ব্যবস্থায় যদি কোনো কল অংশীদার ব্যাংকের নম্বর নকল করে আসে, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। একই সঙ্গে ফোনে সম্ভাব্য প্রতারণামূলক কলের সতর্কবার্তাও দেখানো হবে।

গুগল জানিয়েছে, ফিচারটি প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী সংস্করণ চালিত ডিভাইসে চালু হবে। ইতোমধ্যে রেভলুট, ইতাউ এবং নুব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও ব্যাংক এই ব্যবস্থার আওতায় আসবে বলে জানানো হয়েছে।

এছাড়া ‘লাইভ থ্রেট ডিটেকশন’ ফিচারেও বড় ধরনের উন্নয়ন আনা হচ্ছে। এই প্রযুক্তি অ্যাপের আচরণ বিশ্লেষণ করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে পারবে। নতুন আপডেটে এসএমএস ফরওয়ার্ডিং, অ্যাক্সেসিবিলিটি পারমিশনের অপব্যবহারসহ বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম ধরা সম্ভব হবে।

গুগল জানিয়েছে, এই সুবিধা চলতি বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড ১৭ ডিভাইসে যুক্ত করা হবে।

শুধু প্রতারণা নয়, ডিভাইস চুরি প্রতিরোধেও নতুন নিরাপত্তা ব্যবস্থা আনছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা এখন পাসকোডের পাশাপাশি বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে ফোন লক করতে পারবেন। ফলে ফোন হারিয়ে গেলে বা চুরি হলেও বায়োমেট্রিক যাচাই ছাড়া সেটি ব্যবহার করা যাবে না।

অ্যান্ড্রয়েড ১৭ ডিভাইসে এই সুবিধা ডিফল্টভাবেই চালু থাকবে বলে জানিয়েছে গুগল।

এর পাশাপাশি লোকেশন ও অ্যাপ পারমিশন নিয়ন্ত্রণেও নতুন প্রাইভেসি ফিচার যোগ করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু নির্দিষ্ট সময়ের জন্য কোনো অ্যাপকে লোকেশন অ্যাক্সেস দিতে পারবেন। অ্যাপ বন্ধ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে লোকেশন শেয়ারিংও বন্ধ হয়ে যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণার ঝুঁকিও বাড়ছে। তাই গুগলের এই নতুন নিরাপত্তা ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সুরক্ষা নিশ্চিত করতে পারে।

📌 সূত্রঃ Google Android Show, Engadget

আরও পড়ুনঃ- গুগলের নজরদারি কমাতে যেভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার অ্যাকটিভিটি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে– ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

টেক রিপোর্টার

প্রযুক্তি, স্মার্টফোন, গ্যাজেট ও ডিজিটাল বিশ্বের নতুন সব খবর নিয়ে নিয়মিত লেখালেখি করি। নতুন স্মার্টফোন, দরকারি টেক টিপস, অ্যাপস, ইন্টারনেট ও অনলাইন বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সহজ এবং নির্ভরযোগ্যভাবে পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তিকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now