আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

সারাদেশে ফ্রি ওয়াইফাই জোন তৈরির কার্যক্রম চালু হয়েছে (দেখুন যেসব এলাকায় ফ্রি ওয়াইফাই চলছে)

সারাদেশে ফ্রি ওয়াইফাই জোন তৈরির উদ্যোগ

দেশের মানুষের কাছে ইন্টারনেট সেবা আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে স্থানীয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। প্রতিষ্ঠানটি সারাদেশে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের পরিকল্পনা নিয়েছে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের পাঁচটি স্থানে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই দেশের বিভিন্ন জনবহুল এলাকায় মোট ৫০০টি ওয়াইফাই জোন চালুর লক্ষ্য নির্ধারণ করেছে আম্বার আইটি।

আরও পড়ুন-ঘরে ঘরে ইন্টারনেট ও পাবলিক স্থানে ফ্রি ওয়াইফাই

জানা যায়, জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোকে অগ্রাধিকার দিয়ে এসব ওয়াইফাই জোন স্থাপন করা হচ্ছে। জরুরি সেবা কেন্দ্র, পর্যটন এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন স্থান এবং বিভিন্ন জনাকীর্ণ এলাকায় ধাপে ধাপে এই ওয়াইফাই পয়েন্ট স্থাপন করা হবে।

বর্তমানে যেসব স্থানে ফ্রি ওয়াইফাই জোন চালু হয়েছে সেগুলো হলো—

  • বরিশালের বিবির পুকুরপাড়।

  • ভোলার চরফ্যাসনের জ্যাকব টাওয়ার এলাকা।

  • শ্রীমঙ্গলের রেলস্টেশন।

  • সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড।

  • নীলফামারী জেলার ইপিজেড মোড়।

এছাড়া আসন্ন ঈদের আগেই দেশের আরও অন্তত ১৫টি স্থানে নতুন ওয়াইফাই জোন চালুর পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরও সম্পৃক্ত করা হচ্ছে। সাধারণত ফার্মেসি, চায়ের দোকান, মুদি দোকান কিংবা ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এসব ওয়াইফাই পয়েন্ট পরিচালনা করা হবে। এতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আম্বার আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে সহজ ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। ফ্রি ওয়াইফাই জোন চালুর মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, আম্বার আইটির বর্তমান গ্রাহকেরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করেই এসব ওয়াইফাই জোনে সংযোগ নিয়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে যারা প্রতিষ্ঠানটির গ্রাহক নন, তারাও কুপন কার্ড ব্যবহার করে সহজেই এই সেবা নিতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী, ভ্রমণকারী, ফ্রিল্যান্সারসহ সাধারণ ব্যবহারকারীরা জনবহুল এলাকায় দ্রুত ইন্টারনেট সংযোগ নিতে পারবেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল সেবার প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আরও পড়ুন-প্রথমে কোন কোন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী?

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার হিসেবে আমি 'টেক বাংলা নিউজ' (ssitbari.com)-এ নিয়মিত বিভিন্ন তথ্যভিত্তিক ও আপডেটেড কনটেন্ট প্রকাশ করি। প্রযুক্তি, মোবাইল, গ্যাজেটসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় সহজ ও বোধগম্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরা আমার লক্ষ্য। নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও উপকারী টিপসের মাধ্যমে পাঠকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now