ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে ইন্টারনেট এখন আর বিলাসী সুবিধা নয় বরং শিক্ষা ব্যবসা ও দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। এই বাস্তবতায় দেশের স্মার্ট কানেক্টিভিটি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ফ্রি ওয়াই ফাই নামের একটি উদ্যোগ, যা সাধারণ মানুষের জন্য সহজ নিরাপদ ও সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছে।
আরও পড়ুন- BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন)
পাবলিক স্পেসে বিনামূল্যের ইন্টারনেট সুবিধা
ফ্রি ওয়াই ফাই একটি আধুনিক ওয়াইফাই ও স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্ম। নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১০০টির মতো পাবলিক প্লেসে বিনামূল্যে ওয়াইফাই সেবা দিচ্ছে।
কর্পোরেট অফিস শপিং মল শিক্ষা প্রতিষ্ঠান ইভেন্ট ভেন্যু এবং বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ইন্টারনেটে যুক্ত হতে পারছেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন সিইও
ফ্রি ওয়াই ফাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি নিজস্ব সেটআপ ব্যবহার করে সারা দেশে ফ্রি ওয়াইফাই সেবা দিচ্ছে।
তার ভাষায়,
ভবিষ্যতে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে সাধারণ মানুষ তাদের নিজস্ব রাউটার আমাদের সিস্টেমের সঙ্গে যুক্ত করতে পারবে এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবে। আমাদের লক্ষ্য কেবল ইন্টারনেট দেওয়া নয় বরং মানুষের জন্য নতুন ডিজিটাল সুযোগ তৈরি করা।
ব্র্যান্ড ও গ্রাহকের মধ্যে নতুন সংযোগ
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে সরাসরি এবং কার্যকরভাবে সংযুক্ত হতে পারছে। স্মার্ট ডেটা ব্যবহার ও ডিজিটাল বিজ্ঞাপনের সমন্বয়ে এখানে গড়ে উঠছে একটি নতুন ধরনের ডিজিটাল ইকোসিস্টেম, যা ব্যবসা ও প্রযুক্তি উভয় ক্ষেত্রেই সম্ভাবনার নতুন দিক উন্মোচন করছে।
১০ হাজার নতুন জায়গায় পৌঁছানোর লক্ষ্য
ফ্রি ওয়াই ফাই ভবিষ্যতে সারা দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কানেক্টিভিটি বিস্তারের পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ধাপে ধাপে প্রায় ১০ হাজার নতুন জায়গায় এই সেবা পৌঁছে দেওয়া। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিজিটাল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে
বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে ফ্রি ওয়াই ফাই নিজেকে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
সহজ প্রযুক্তি বাস্তবসম্মত ধারণা এবং মানুষের অংশগ্রহণের সমন্বয়ে এই উদ্যোগ দেশের স্মার্ট ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে কার্যকর অবদান রাখবে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
আরও পড়ুন-বাংলাদেশে সরকারি উদ্যোগে চালু হওয়া BTCL GPON ইন্টারনেটের সুবিধাসমূহ
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










