বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন-আড়ংয়ে অফিসার পদে নিয়োগ, আবেদন শেষ ৬ মে
চাকরির বিবরণ—
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান।
পদসংখ্যা: ১০৩৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা—
প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে।
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: ন্যূনতম ১১০ পাউন্ড।
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি।
৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় সম্পন্ন করতে হবে।
প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করতে সক্ষম হতে হবে।
বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা—
১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
বেতন স্কেল—
অন-প্রবেশনকালীন বেতন: ১৫,৫০০ টাকা।
প্রবেশন শেষে বেতন: ১৬,৬০০ টাকা।
আবেদনের নিয়ম—
প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) সংগ্রহ করে A4 সাইজ কাগজে প্রিন্ট করতে হবে এবং স্বহস্তে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে।
আবেদন ফি—
২০০ টাকা, যা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার বরাবর পোস্টাল অর্ডার, পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে।
নির্দেশনা ও শর্তসমূহ—
১. কেবল শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
২. লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।
৪. প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে।
শারীরিক পরীক্ষার সময়সূচি—
তারিখ: ১৯ মে ২০২৬।
সময়: সকাল ৯টা।
আরও পড়ুন-এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার | স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









