প্রাণ গ্রুপে নিয়োগ, আবেদন করা যাবে ২২ আগস্ট পর্যন্ত

শিক্ষা ও ক্যারিয়ার প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
প্রাণ গ্রুপে নিয়োগ, আবেদন করা যাবে ২২ আগস্ট পর্যন্ত

প্রাণ গ্রুপে চাকরির নতুন সুযোগ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে চাকরির সুযোগ এসেছে। প্রতিষ্ঠানটির রিটেল বিজনেস বিভাগে ‘বিজনেস এক্সপানশন ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রাণ গ্রুপের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৬ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: বিজনেস এক্সপানশন ম্যানেজার

বিভাগ: রিটেল বিজনেস

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ২৭ থেকে ৩৭ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর

আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের আর্থিক মডেলিং ও বিনিয়োগের ওপর আয় বিশ্লেষণে দক্ষ হতে হবে। পাশাপাশি এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইআরপি সিস্টেম ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে সর্বোচ্চ ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

আবেদন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page