যে ঘটনা আজও ভুলতে পারেননি নোরা ফাতেহি, বলতে গিয়ে অঝোরে কাঁদলেন

প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
যে ঘটনা আজও ভুলতে পারেননি নোরা ফাতেহি, বলতে গিয়ে অঝোরে কাঁদলেন

অতীতের কঠিন সময় স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন নোরা ফাতেহি।

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি জানিয়েছেন, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে তৈরি হওয়া বিতর্ক তার জীবনের অন্যতম কঠিন সময় ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

২০০ কোটি রুপির তোলাবাজি ও আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরার নাম জড়িয়ে পড়েছিল। অভিনেত্রীর দাবি, ওই ঘটনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল এবং এর প্রভাব পড়েছিল তার ব্যক্তিগত জীবন ও কর্মজীবনে।

নোরা জানান, বিতর্কের কারণে তাকে একাধিক বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারমূলক কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল। একের পর এক কাজ হারানোর কারণে সেই সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

অভিনেত্রীর ভাষ্য, ওই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। তিনি নিজেকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় পেয়েছিলেন।

নোরা বলেন, পরিবার ও ঘনিষ্ঠ মানুষরা তাকে ভালোভাবে চিনলেও অনেক সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গুঞ্জনের ভিত্তিতে তার সম্পর্কে ধারণা তৈরি করেছিলেন। বিশেষ করে সুকেশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল—এমন আলোচনা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল বলে জানান তিনি।

তবে নোরা দাবি করেন, এসব গুঞ্জনের কোনো সত্যতা নেই। সুকেশের পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা করা এবং তার কাছ থেকে গাড়িসহ উপহার নেওয়ার বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তার দাবি, সে সময় পুরো ঘটনার পেছনের পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

মামলার তদন্তের অংশ হিসেবে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতার কথাও জানান নোরা। তার ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে চলা সেই সময়টি ছিল অত্যন্ত কঠিন ও মানসিকভাবে চাপপূর্ণ।

অভিনেত্রী বলেন, ওই সময়ে তিনি নিজেকে একা, বিভ্রান্ত ও অসহায় মনে করতেন। কীভাবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন, সেটিও বুঝতে পারছিলেন না।

অতীতের সেই সময়ের কথা বলতে গিয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন নোরা। তবে এখন সেই অধ্যায় পেছনে ফেলে আবারও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

আগামীতে নোরা ফাতেহিকে দেখা যাবে ‘কাঞ্চনা ৪’ সিনেমায়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page