সরকারি গাড়িতে বরাদ্দের বেশি জ্বালানি নয়, মানতে হবে কঠোর নির্দেশ

প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
সরকারি গাড়িতে বরাদ্দের বেশি জ্বালানি নয়, মানতে হবে কঠোর নির্দেশ

সরকারি গাড়িতে নির্ধারিত বরাদ্দের বেশি জ্বালানি না নেওয়ার নির্দেশ

সরকারি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত বরাদ্দের বেশি জ্বালানি না নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে আগে বরাদ্দের অতিরিক্ত নেওয়া জ্বালানি পরবর্তী মাসগুলোর বরাদ্দের সঙ্গে সমন্বয় করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের চিঠিটির স্মারক নম্বর ৩৮.০১.০০০০.০০০.১০৭.২৬.০০০২.২৬-১৯৪৪। চিঠির বিষয় ‘সরকারি যানবাহন ব্যবহারে জ্বালানির নির্ধারিত প্রাপ্যতা বজায় রাখা’।

চিঠিতে সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, গাড়িপ্রতি মাসে সিএনজি বা গ্যাসের প্রাপ্যতা ৩০০ ঘনমিটার এবং জ্বালানি তেলের প্রাপ্যতা ১৮০ লিটার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন যেসব যানবাহন প্রাধিকারভিত্তিক ব্যক্তিগত ব্যবহারে রয়েছে এবং বিভিন্ন রুটে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ব্যবহার করা হয়, সেগুলোতে নির্ধারিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত জ্বালানি নেওয়ার বিষয়টি চিঠিতে তুলে ধরা হয়েছে।

চিঠিতে বলা হয়, বিভিন্ন রুটে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য ব্যবহৃত কিছু যানবাহনে নির্ধারিত বরাদ্দের চেয়ে বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি জ্বালানি নেওয়া হচ্ছে। এ ধরনের অতিরিক্ত জ্বালানি ব্যবহার সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহার নীতিমালার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে।

বরাদ্দের অতিরিক্ত জ্বালানি ব্যবহারের কারণে বিপুল অঙ্কের অর্থসংক্রান্ত অডিট আপত্তি উত্থাপিত হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।
এ অবস্থায় সরকারি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত বরাদ্দসীমার মধ্যে জ্বালানি গ্রহণের নীতি কঠোরভাবে অনুসরণের জন্য গাড়ি ব্যবহারকারী সব কর্মকর্তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে আগে নেওয়া বরাদ্দের অতিরিক্ত জ্বালানি পরবর্তী মাসগুলোর বরাদ্দের সঙ্গে সমন্বয় করার জন্যও বলা হয়েছে। অর্থাৎ নির্ধারিত মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি নেওয়া হলে সেটি পরবর্তী মাসগুলোর বরাদ্দের সঙ্গে সমন্বয় করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনার মাধ্যমে সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমা মেনে চলার পাশাপাশি অতীতে নেওয়া অতিরিক্ত জ্বালানির হিসাব সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page