মদন থানায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

Netrobangla24 Desk
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
মদন থানায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মনিকা গ্রামের আসমা আক্তারের বাড়ির ছাদ থেকে হাতেনাতে আটক করা হয় আনোয়ার হোসেনকে (৩৪)। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত রুক্তন মিয়ার ছেলে।
মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী সময়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন