গণহত্যার বিচার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে গুইমারায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

reporter
শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
গণহত্যার বিচার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে গুইমারায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া করছেন নেতৃবৃন্দরা।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুইমারা উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি সাজিদুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করা এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি দেশে শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুইমারা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন