গুগল সার্চে এআই এজেন্ট: চোখের পলকে তথ্য, বুকিং ও স্মার্ট সহায়তা

প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
গুগল সার্চে এআই এজেন্ট: চোখের পলকে তথ্য, বুকিং ও স্মার্ট সহায়তা

গুগল সার্চে যুক্ত হয়েছে Gemini 3.5 Flash-ভিত্তিক নতুন AI Agent।

তথ্য খোঁজার অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও দ্রুত করতে গুগল সার্চে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের এআই এজেন্ট। ‘গুগল আই/ও’ সম্মেলনে উন্মোচিত Gemini 3.5 Flash-ভিত্তিক এই প্রযুক্তি শুধু তথ্য খুঁজে দেওয়াই নয়, বরং ব্যক্তিগত সহকারী হিসেবেও বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সহায়তা করবে।

নতুন এআই এজেন্টের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলে গুগল মানুষের মতো সহজভাবে উত্তর দেবে। একই সঙ্গে আগের প্রশ্নের প্রেক্ষাপট মনে রেখে ধারাবাহিকভাবে আরও নির্ভুল তথ্য উপস্থাপন করতে পারবে।

এখন থেকে শুধু লিখে নয়, ছবি, ভিডিও, পিডিএফ ফাইল কিংবা ক্রোম ব্রাউজারের খোলা ট্যাব দিয়েও তথ্য অনুসন্ধান করা যাবে। ফলে বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে দ্রুত তথ্য বের করা আরও সহজ হবে।

গুগলের নতুন এই প্রযুক্তি ব্যবহারকারীর অনুমতি নিয়ে Gmail, Google Calendar এবং Google Photos-এর সঙ্গে সংযুক্ত হয়ে পুরোনো ইমেইল, নির্দিষ্ট ছবি বা গুরুত্বপূর্ণ তথ্যও কয়েক সেকেন্ডে খুঁজে দিতে পারবে।

এছাড়া নতুন বাড়ি খোঁজা, বিভিন্ন পণ্যের তুলনা করা, ভ্রমণের পরিকল্পনা তৈরি, বিউটি পার্লার বা অন্যান্য সেবার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো কাজেও এআই এজেন্ট সহায়তা করবে। কোনো বিষয়ে নতুন আপডেট এলে সেটিও ব্যবহারকারীকে জানাতে পারবে।

জটিল তথ্য সহজভাবে বোঝানোর জন্য চার্ট, গ্রাফ ও ভিজ্যুয়াল ড্যাশবোর্ড তৈরির সুবিধাও যুক্ত হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এতে একাধিক ওয়েবসাইট ঘেঁটে তথ্য খোঁজার প্রয়োজন অনেকটাই কমে যাবে এবং সময়ও সাশ্রয় হবে।

প্রাথমিকভাবে সীমিত অঞ্চল ও ভাষায় চালু হলেও ধাপে ধাপে বিশ্বের আরও বেশি ব্যবহারকারীর জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন